সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এস সুরঞ্জনাঃ
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে- আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে ? তার সাথে !
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ ঃ
তার প্রেম ঘাস হ'য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস ঃ
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
বলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এস সুরঞ্জনাঃ
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে- আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে ? তার সাথে !
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ ঃ
তার প্রেম ঘাস হ'য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস ঃ
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন