মোট পৃষ্ঠাদর্শন

সোমবার, ১৪ মার্চ, ২০১১

কুড়ি বছর পরে

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পরে পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগ্লায়- মাঠের ভিতরে !

অথবা নাইকো ধান ক্ষেতে আর;
ব্যাস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াইতেছে , মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল !

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার !
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের- আমের ;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে !
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার !
তখন হয়তো মাঠে হামাগুরি দিয়ে পেঁচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে !
চোখের পাতায় মতো নেমে চুপি চুপি কোথায় চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে !

২টি মন্তব্য:

  1. really this speech is touchng: my heart,,,,,,,,,,,,,i expect so many speech like this fr u,,,,,,,,,,,,,,,,,plzzzz

    উত্তরমুছুন
  2. এটা জীবনানন্দ দাস এর লেখা। আমি শুধু টাইপ করে পোস্ট করেছি।@আমি এক অচিন পাখি।

    উত্তরমুছুন